বরিশালের বাকেরগঞ্জে

বিয়ের দাবিতে মাদ্রাসা ছাত্রীর অনশন, পরে ধর্ষণ মামলায় যুবক আটক

বিশেষ সংবাদ

বরিশালের বাকেরগঞ্জে বিয়ের দাবিতে ১০ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী অনশন করার পর রায়হান মল্লিক (২০) নামের অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়িয়া এলাকা থেকে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

বুধবার (১৯ জুন) ওই কিশোরী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আনিছ মল্লিকের ছেলে রায়হানের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়ার পথে রায়হান মল্লিক বিভিন্নভাবে ওই মাদ্রসা শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয়। পরে ওই কিশোরী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকটি তার ওপর ক্ষিপ্ত হয়। গত ১৬ জুন কিশোরীর মা তাকে বাড়িতে রেখে বাবার বাড়ি যান।

পরে (১৮ জুন) রাত ১০টার দিকে এই সুযোগে বাড়িতে একা পেয়ে রায়হান ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই কিশোরী রায়হানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুন) কিশোরীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, ১০শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গতকাল সকালে অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...