রাজধানীর দোহারে গৃহবধূকে পিটিয়ে জখম, আটক ২

বিশেষ সংবাদ

রাজধানীর দোহারে শাহানা আক্তার (২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই সৎ শাশুড়ি এবং ২ দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শাহানার স্বামী মো: কুদ্দুস দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে অভিযুক্ত মোছা: শিমু বেগম ও মো: মিশকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত আরেকজন মো: ওয়াশিমকে বাড়িতে পাওয়া যায়নি।

এর আগে, গত শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী জানান, পরিবারের অমতে বিয়ে করায় তাদেরকে বাড়ি থেকে বের করে দেন তার শশুর মো: আব্দুর রহমান। শনিবার বিকেলে বাবার বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করে আপত্তিকর ভাষায় গালাগালি করে তার সৎ শাশুড়ি শিমু বেগম, দেবর মিশকার ও ওয়াশিম। তিনি এর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করেন তারা ৩ জন মিলে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভুক্তভোগী শাহানা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রাজধানীর দোহারে গৃহবধূকে পিটিয়ে জখম করায় ২ জনকে আটকের বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশিদ বলেন, গৃহবধূকে মারধরের অভিযোগ পেয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...