শেরপুরে ভিডিওর হুমকিতে ছাত্রী ধর্ষণ, আটক ১

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্লাকমেইলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণকারী ও ভিডিও ধারণকারী মো. সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, মোছা. আরজিনা খাতুন তার মেয়ে মোছা. ইশিতা খাতুন স্থানীয় ধনকুন্ডি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে মামলার প্রধান আসামি মো. তাজুল ইসলাম (৪৬) ইশিতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আরেক আসামি মো. সুজন (২০) ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে।

পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সুজন ইশিতার শয়নকক্ষে প্রবেশ করে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে আবারও ধর্ষণ করে। এ ছাড়া সুজন ও তার সহযোগীরা ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ভিকটিমের মা আরজিনা খাতুনের কাছ থেকে টাকা দাবি করে।

এ ঘটনায় শনিবার (৮ মার্চ) শেরপুরে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। পুলিশের তদন্তে সুজনের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান। বাকি আসামিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...