অন্বেষণ ডেস্ক :

হত্যা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বিশেষ সংবাদ

হত্যা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহ নগরীতে মো: আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবককে হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসীরা এই বিক্ষোভ করে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে টোলবক্স সড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

কর্মসূচিতে প্রধান আসামি মো: ইয়াসিন আরাফাত শাওনসহ জড়িতদের আটক ও ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হত্যা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা শাওন এবং তার সহযোগীদের আটক করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে নিহত আব্দুর রাজ্জাক রাকিবের তিন বছর বয়সী শিশু আহনাফ ইমতিয়াজ আয়ানও ছিলো। আমার বাবার হত্যার বিচার চাই-এমন শ্লোগান লেখা কাগজ ছিলো শিশুটির হাতে। এসময় স্থানীয় নেতাকর্মীরা আসামিদের আটকের দবিতে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানানো হয়, অভিযুক্তদের আটক করা না হলে ঘটনাস্থলে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এর আগে, গত শনিবার (১১ নভেম্বর) ময়মনসিংহ নগরীর টোলবক্স এলাকায় ট্রাক চালককে অহেতুক মারধরের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় মো: আব্দুর রাজ্জাক রাকিব। ওই সময় আহত হন বাস চালক শহীদ মিয়া (৪০) ও সাদেক আলী (৩০)।

চরকালিবাড়ি গ্রামের ৩২ নম্বর ওয়ার্ডের রাকিব মৃত উসমান গণির ছেলে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদি হয়ে রবিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ইয়াসিন আরাফাত শাওনকে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...