অন্বেষণ ডেস্ক :

মাদারীপুরের শিবচরে গুড়ের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মাদারীপুরের শিবচরে গুড়ের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদারীপুর জেলার শিবচরে ১টি বাড়িতে ভেজাল গুড় প্রস্তুত কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পরিচালিত একটি অভিযানে ভেজাল গুড় প্রস্তুত কারখানাটির সন্ধান পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোছা: জান্নাতুল ফেরদৌস। এসময় ভারতীয় এলসি গুড়, হাইড্রোজ,চিনি, ও কাপড়ের রং ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) তৈরি করা পনেরো মণ গুড় জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় মাদারিপুর কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের মো: হাসেম খাঁনের ছেলে মো: জয়নাল খাঁনকে মাত্র ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল জানান, মাদারীপুরের শিবচরে মো: জয়নাল খাঁনের নিজ বাড়িতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে পনেরো মণ ভেজাল গুড় জব্দ করে। জনস্বার্থে ভেজালবিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: জুয়েল মিয়া, শিবচর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হকসহ শিবচর থানার পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরে...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায়...