হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমান হত্যাকাণ্ডের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার সাথে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। নিহত পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমান সদর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মো: জিয়া উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও তার ভাই সালাউদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মো: মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল পল্লী চিকিৎসক মো: আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা (২০০৬ সালের ২১ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ধরাছড়া ব্রীজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করে। বেধড়ক মারধর করায় মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা: ছকিনা বেগম বাদী হয়ে পাঁচ আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটিতে ২৩ জন স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রায় ঘোষণা করেন।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

