শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১ম মাসে আয় ৫ কোটি টাকার অধিক

বিশেষ সংবাদ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১ম মাসে আয় ৫ কোটি টাকার অধিক। ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কক্সবাজার এক্সপ্রে’স নামের ট্রেনটি থেকে ডিসেম্বর মাসে সব মিলিয়ে ৫ কোটি ১১ লক্ষ ৫৭ হাজার ২৪০ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলের অপারেশন শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন

গত ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার এক্সপ্রে’স ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে ৩০ হাজার ১৫৫টি টিকিট বিক্রি হয়। এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির টিকিট থেকে রেলের আয় হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৩৮ হাজার ৪৫৫ টাকা। একই সময়ে ট্রেনটির কক্সবাজার থেকে ঢাকা রুটে ৩০ হাজার ৩৭০টি টিকিট বিক্রি হয়। আয় হয় ২ কোটি ৫৬ লক্ষ ১৮ হাজার ৭৮৫ টাকা।

আরেকদিকে যাত্রীর চাপ বিবেচনা করে এ রুটে ২য় আন্তঃনগর ট্রেন হিসেবে আগামী ১০ জানুয়ারি থেকে চলবে ‘পর্যটক এক্সপ্রেস’।

পর্যটক এক্সপ্রেস ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে রাত ৮টায় ছাড়বে এবং ঢাকার কমলাপুর স্টেশনে আসবে ভোর সাড়ে ৪টায়। আরেকদিকে ঢাকার কমলাপুর থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি (৮১৬) ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছবে বেলা ৩টায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রেক্ষিতে কৃতজ্ঞতা...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার দাবি, পরিকল্পিতভাবে মিডিয়া, বিভিন্ন এজেন্সি...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে...

শেরপুরে ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সিসিটিভি নজরদারিতে প্রস্তুত ৯৯ কেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার...