মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

পোরশায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

পোরশায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে শিক্ষকদের প্রচেষ্টায়।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিওভুক্তি, শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ কারিকুলাম যুগোপযোগী করা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব দেওয়া হয়েছে । শিক্ষার উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির কারনে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গেছে ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।

পোরশায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শীর্ষক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, সাধারণ সম্পাদক ও ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ম্যানজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...