যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা ছাত্র হতে পারে না : অভিনেত্রী অপরাজিতা

বিশেষ সংবাদ

যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘ছাত্র সমাজ’এর নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল কলকাতা। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ সদস্যরা জলকামান ও টিয়ার গ্যাস ব্যাবহার করে। এ সময় আন্দোলনকারী ছাত্রদেরও বাঁশ, ইট দিয়ে পালটা আক্রমণ করতে দেখা যায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত থেকেই ‘ছাত্র সমাজ’এর নবান্ন অভিযান নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করেছেন কলকাতার শোবিজের বেশ কিছু তারকা। এদিকে অভিনেত্রী অপরাজিতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বলেন, যারা পুলিশকে ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র সমাজ হতে পারে না বলে দাবি করেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ছাত্র সমাজের ডাক মানে শিক্ষার ডাক, আলোর ডাক, ভিতরের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, সমাজকে সচেতন করে ঘুমন্ত মানুষদের ভাঙ্গানোর ডাক। তরুণ সমাজজের ডাক। বুক পাততে জানে যারা।তারা পুলিশকে ঢিল ছুঁড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। আর যারা ঢিল ছোঁড়ে তারা কখনো ছাত্র সমাজ হতে পারে না।

এ অভিনেত্রী আরও লিখেছেন, সত্যিই যারা ছাত্র সমাজ, যারা সেই ছাত্র সমাজের প্রতিমূর্তি এটা তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা। জানি আমার এই মন্তব্যের বিপক্ষে যুক্তি দেয়ার অনেক লোক আছেন কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বস-বাস করি তাই আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

পোস্টের শেষে অভিনেত্রী অপরাজিতার ভাষ্য, যে ছাত্র সমাজ আরজি কর কাণ্ডে আন্দোলনটা করছেন তাদের আবেগ’কে ধাক্কা দেওয়ার অধিকার কারোর নেই। সেটা কোনো রাজনৈতিক দলেরও নেই, সেটা অন্য কোনো মাধ্যমেরও নেই। বা কোনো মানুষেরও নেই। এ ধরনের আচরণ শুধু মনুষ্যত্বের অপমান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...