‘আত্মসমর্পণ আমাদের অভিধানে নেই’, ‘এক জাতি, এক কণ্ঠস্বর’: খামেনি

বিশেষ সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের মতো জাতির জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করাও অপমানজনক। তিনি বলেন, ইরানি জনগণ তাদের ঐক্য ও প্রতিরোধের শক্তি দেখিয়েছে, যা বিশ্বের কাছে এক সুস্পষ্ট বার্তা দিয়েছে, ‘আমরা একক কণ্ঠস্বর’।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতি পরবর্তী এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

খামেনি বলেন, “এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এমন কথা এক জাতির নেতৃত্বের কাছ থেকে আসা উচিত নয়। এটা তাদেরই অসম্মান।”

তিনি দাবি করেন, শুরু থেকেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। “তারা কখনো মানবাধিকার, কখনো নারীর অধিকার, আবার কখনো পারমাণবিক ইস্যু সামনে এনে আমাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু মূল উদ্দেশ্য সব সময়ই এক, আমাদের আত্মসমর্পণ করানো।”

খামেনির ভাষ্য অনুযায়ী, আমেরিকার সামরিক পদক্ষেপগুলো কখনোই শুধুই পারমাণবিক সমৃদ্ধকরণ ঠেকানোর জন্য ছিল না। বরং তারা চাইত, ইরান ঘুরে দাঁড়ানোর মনোবল হারিয়ে ফেলে।

নিজ ভাষণে খামেনি দাবি করেন, ট্রাম্প ও তার প্রশাসন ইরানের ওপর আক্রমণের ঘটনাগুলো ‘অত্যন্ত অতিরঞ্জিত’ভাবে উপস্থাপন করেছে।

তার ভাষায়, “তারা সত্যকে বিকৃত করছে। এমনকি নিজেদের জনগণও জানে, বাস্তবতা কী ছিল।”

তিনি জানান, ইরানও যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেটি ইচ্ছাকৃতভাবেই আমেরিকার পক্ষ থেকে ছোট করে দেখানো হয়েছে।

খামেনি বলেন, সাম্প্রতিক এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল’ কারণ তারা বিশ্বাস করত, তাতে না হলে ইসরায়েলি শাসনব্যবস্থা টিকবে না। কিন্তু শেষ পর্যন্ত ইরান বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মুখে ‘থাপ্পড়’ দিয়েছে।

তিনি বলেন, “প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি যখন সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ায়, তখন তা শুধু প্রতিরোধ নয়—এটি ঐক্যের এক গর্বিত উদাহরণ হয়ে ওঠে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...