শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবানল: ১৮ জনের মৃত্যু, অন্তত ৩০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত

বিশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জন।

দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অন্তত পাঁচটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে ২৭ হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের ফলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কারাগার থেকে বন্দিদের সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু জানিয়েছেন, ‘সর্বকালের ভয়াবহতম এই দাবানল মোকাবেলায় সরকার সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো সংকটপূর্ণ।’

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীও আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সহযোগিতা করছে। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, উইসেয়ং কাউন্টিতে দাবানলে ১৪ জন এবং সানছং কাউন্টিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

দেশটির বন বিভাগের মুখপাত্র কিম জং-গুন জানিয়েছেন, পর্যাপ্ত সরঞ্জাম ও হেলিকপ্টার না থাকার সমালোচনার মুখে সরকার আরও অগ্নিনির্বাপণ হেলিকপ্টার আনার পরিকল্পনা করছে। ইতোমধ্যে ৪,৯১৯ জন দমকলকর্মী, কয়েকশ পুলিশ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর ইউনিট দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। ৮৭টি হেলিকপ্টার এই কাজে ব্যবহৃত হচ্ছে।

দাবানলের কারণে ইউনেস্কো ঘোষিত বেশ কয়েকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হুমকির মুখে পড়েছে। এনদং শহরের হাও গ্রাম এবং বায়ুংসান কনফুসিয়ান একাডেমির সুরক্ষায় অগ্নিনিরোধী রাসায়নিক স্প্রে করা হয়েছে। ইতোমধ্যে ৬৮১ সালে নির্মিত গুন মন্দির দাবানলে পুড়ে গেছে।

সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘বিশেষ দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছে। এখন পর্যন্ত দাবানলে প্রায় ৩৭ হাজার ৬৫ একর এলাকা পুড়ে গেছে।

এ ভয়াবহ আগুনের ক্ষতি কমাতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত...