আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াল টাটা গোষ্ঠী

বিশেষ সংবাদ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেবে এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ

শুধু নিহতদের পরিবারই নয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও বহন করবে টাটা গোষ্ঠী। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনটি পুনর্গঠনের দায়িত্বও নিচ্ছে তারা।

চন্দ্রশেখরণ বলেন, ‘এই ভয়ানক ঘটনার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, কিংবা যাঁরা এখনও আহত অবস্থায় আছেন, তাঁদের প্রতি আমাদের প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

দিল্লি থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু আকাশে ওঠার মাত্র পাঁচ মিনিট পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানিনগর এলাকার পাশের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। ঘটনার সময় বিমানে ছিলেন মোট ২৪২ জন—এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আকাশে উড়তে থাকা বিমানটি হঠাৎ করেই বাঁ দিকে হেলে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে ধাক্কা খায়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, বিস্ফোরণ ঘটে ভবনে। এতে বহুতল হোস্টেল ভবনটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘আহমেদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে আমি রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানান, দ্রুত উদ্ধার তৎপরতা শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের যেন জরুরি চিকিৎসা নিশ্চিত করা হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ (DGCA) জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...