জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশ সদস্যসহ নিহত ৬

বিশেষ সংবাদ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও দুই সন্ত্রাসীসহ 6জন নিহত হয়েছে

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর জঙ্গলে অভিযানে গেলে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপারও রয়েছেন।

গত চার দিন ধরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথ বাহিনী। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গার্ড, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।

বৃহস্পতিবার অভিযানে হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ গাড়ি ও স্নাইপার কুকুর ব্যবহার করা হয়। যৌথ বাহিনী ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া মঙ্গলবার ওই এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধের পরও তিন থেকে চারজন সন্ত্রাসী এখনও ওই এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। গোটা এলাকাকে ঘিরে রেখে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

এই হামলার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় বাহিনী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...