অন্বেষণ ডেস্ক :

টি-২০ থেকে ভিরাট কোহলির বিদায়

বিশেষ সংবাদ

টি-২০ থেকে বিশ্বসেরা ব্যাটার ভিরাট কোহলির বিদায় বিরাট। ভিরাট কোহলিকে কি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে কি? সাম্প্রতিক একটি ঘটনায় এমনই আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাবছেন না। ওই জায়গায় ভারতেরই এক তরুণ ক্রিকেটারকে তুলে ধরা হচ্ছে। আগামী টি- ২০ বিশ্বকাপে কোহলির জায়গা মোটেই নিশ্চিত নয়।

কিছু দিন আগেই ভারতের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে বৈঠকে বসেছিলেন বোর্ডকর্তা এবং নির্বাচকেরা। সেখানে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবাই দেখতে চেয়েছেন। একই বৈঠকে ভিরাট কোহলির দলে জায়গা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই শুধু কোহলির সাথে বৈঠক করতে পারেন ভারতের বোর্ডকর্তারা।

টি-২০ থেকেকোহলির বিদায়ের বিষয়ে বৈঠকে হাজির বোর্ডের এক সূত্র এক সংবাদ মাধ্যমে জানান, নির্বাচক এবং বোর্ডকর্তারা টি-টোয়েন্টিতে ৩ নম্বরে এমন এক ব্যাটারকে চাইছেন, যিনি শুরু থেকে চালাতে পারবেন। সেই জায়গায় অনেকটাই এগিয়ে রয়েছেন তরুণ ক্রিকেটার ঈশান কিশন। বাঁ হাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ নম্বরে বেশ কয়েকটা ম্যাচে ভালোই খেলেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সারাবিশ্বের সর্বাধিক রান সংগ্রাহক। এ ছাড়া কোহিলির ৫০-এর উপর গড়ে ১০০০ রান রয়েছে। নির্বাচকদের ইঙ্গিত, সামনের আইপিএলে যদি কোহলি ভালো খেলতে পারেন তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আইপিএলে সাধারণত ওপেন করেন কোহলি। জাতীয় দলে ওপেন করার কোনো জায়গাই নেই। রোহিত খেললে তার সাথে খেলবে শুভমন গিল বা যশস্বী জয়সওয়ালকে দেখা যাবে। যদি ঈশান কিশান ৩ নম্বরে রাখা হয়, তা হলে পরের ব্যাটিং লাইন-আপে পর পর রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক, রিঙ্কু সিংহ এবং রবীন্দ্র জাডেজা। ফলে কোহলির কোনো জায়গাই নেই।

এই কারণেই আগামী বছরের টি-২০ বিশ্বকাপে কোহলির সাথে নির্বাচক এবং বর্ষীয়ান বোর্ডকর্তারা বৈঠক করবেন এবং জানবেন আগামী টি-টোয়েন্টিতে খেলা নিয়ে কী ভাবছেন ভারতের সাবেক অধিনায়ক। যদি ভিরাট কোহলি ভবিষ্যতে এই ফরম্যাটে না খেলতে চান, তা হলে বোর্ড কোনো আপত্তি করবে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

এক-এগারো সময়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত সাবেক ডিজিএফআই মহাপরিচালক...