‘বার্বি’ কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেলো ‘ওপেনহেইমার’

‘বার্বি’ কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেলো ‘ওপেনহেইমার’ সিনেমাটি। অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র বিষয়ক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
বুধবার (৮ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। ‘বার্বি’ কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, গোল্ডেন গ্লোবের ৮১তম আসরে লাল কার্পেটে হাঁটতে দেখা যায় বিশ্বের বড় তারকাদের। এদিন উপস্থিত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্গট রবি, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, টেলর সুইফ্ট, অ্যাঞ্জেলা ব্যাসেট, ডুয়া লিপা এবং আরও অনেক তারকা।
সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ২টি ছবি ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমাটি ৮টি বিভাগে মনোনয়ন ছিল। আরেকদিকে, গত বছর একই সাথে মুক্তি পাওয়া ‘বার্বি’ সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এর পুরস্কার পেয়েছে।
লিলি গ্ল্যাডস্টোন ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টিভি ক্যাটাগরিতে রাজত্ব করেছে ‘সাকসেশন’ এর ৪র্থ এবং চূড়ান্ত সিজন। ‘সাকসেশন’ সেরা টেলিভিশন ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

