শেরপুরে নিহত রেজাউলের পরিবারের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনী সহিংসতায় নিহত শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি রেজাউল করিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এরপর জামায়াত আমির শেরপুর পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। তার আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। স্লোগানে স্লোগানে সমর্থকেরা জানান দেন নির্বাচনী মাঠে নিজেদের সক্রিয় উপস্থিতির কথা।
সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান রেজাউল করিম হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন কিছু নয়। তারা নিজ দলেরও দুই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘তিন দিন পার হলেও রেজাউল করিম হত্যার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে।’
এ সময় সাম্প্রতিক সময়ে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন,
‘যারা নারীদের সম্মান করতে জানে না, তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার উল্টো কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।’
সভায় ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দেন। তিনি জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া শুধু দলীয় প্রতীকে ভোট নয়, গণভোটের প্রচারণার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
উল্লেখ্য, শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় তিন দিন পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের
তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়
মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র খাইরুল ইসলাম সজীব
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির
হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন