অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, মূল্যবান সামগ্রী চুরি এবং প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে জানতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ খবর দেন।

পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মন্দিরের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখতে পান। কালীমন্দিরের পাশে থাকা শিবঠাকুরের মূর্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রতিমার কিছু অংশ বাইরে এনে আগুনে পোড়ানোরও প্রমাণ পাওয়া গেছে

Sponsored Link

তিনি বলেন, শ্মশানের প্রধান ফটকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে মন্দিরের প্রণামি বাক্স এবং মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত কাঁসা, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী নিখোঁজ রয়েছে। এছাড়া পূজার নানা উপকরণসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুনীল চক্রবর্তী বলেন, চুরির ঘটনা এক বিষয়, কিন্তু প্রতিমা ভাঙচুর ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Sponsored Link

ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ঘটনাটি চুরি নাকি পরিকল্পিত নাশকতার অংশ, দুই দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link