অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর, আটক ১

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

জামালপুরের সরিষাবাড়ীর তাড়িয়াপাড়ায় শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরে শনিবার গভীর রাতে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তাড়িয়াপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভি ফুটেজ পর্যালোচনার করে অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Sponsored Link

গ্রেফতারকৃত হাবিবুর উপজেলার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে বলে জানা গেছে

মন্দির কমিটি জানান, প্রতিমাগুলো কড়া নিরাপত্তায় তৈরি করা হয়েছিল ও পূজার সব আয়োজন শেষে শিল্পীদের বিদায় দেওয়া হয়। গভীর রাতে অজ্ঞাত একজন কৃতকর্মী মন্দিরে ঢুকে প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলেন।

Sponsored Link

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন জানান, “রবিবার শুভ মহালয়ার দিন মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।”

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে; একটি ব্যক্তি আটক করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি জানান, এই ঘটনার পেছনে কারো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link