পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক
জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে বাবর আলী নামের ওই আইনজীবীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দায়িত্ব পালন শেষে আদালতসংলগ্ন রাস্তা দিয়ে মূল সড়কের দিকে হাঁটছিলেন পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান। এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবর আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, আটক বাবর আলী জামালপুর জেলা জাতীয় পার্টি জেপি (মঞ্জু) শাখার সভাপতি। তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ একাধিকবার জামালপুর সদর-৫ আসন থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক
জামালপুরে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
জামালপুরে রাস্তার পাশ থেকে কম্বল জড়ানো নবজাতক উদ্ধার
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার
জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর, আটক ১
বিড়ালের খোঁজে থানায় জিডি, শহরজুড়ে মাইকিং-পোস্টার
বিয়ের দাবিতে অটোচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন