অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল চালকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Sponsored Link

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে—এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক সেখানে তেল নিতে লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প চালু না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে অপেক্ষমাণ চালকদের মধ্যে।

একপর্যায়ে তারা সড়কে নেমে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে দ্রুত যানজট তৈরি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের

Sponsored Link

পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link