অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়ায় মায়ের ওপর অভিমান করে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার আদমদীঘি উপজেলায় মো: মোহন (৯) নামের এক মাদ্রাসাছাত্র বিষাক্ত তরল কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিতে যাওয়ার পথে মারা যান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার নশরতপুর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহন গ্রামের মহসিন আলীর ছেলে।

Sponsored Link

জানা যায়, মোহন নশরতপুর ইউনিয়নের নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতেন। কয়েকদিন ধরে মোহন বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। গতকাল সকালে তার মা তাকে মাদ্রাসা রেখে আসতে চান। এ সময় মোহন যেতে অস্বীকার করে এবং তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে রাখা তরল কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Sponsored Link

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link