খালেদা জিয়াকে হত্যাচেষ্টায় জায়েদ খান, জয়সহ ৫০ জনের নামে মামলা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকী আল ফারাবীর আদালতে এ মামলা করেছেন ব্যান্ড শিল্পী আসিপ ইমাম। বাদীর জবানবন্দি নেওয়ার পর অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে গ্রহণ করার আদেশ দিয়েছেন আদালত।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, ফজলে নূর তাপস, কর্নেল ফারুক খান, সাইদ খোকন, নিক্সন চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ’২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণা করার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়।
তখন খালেদা জিয়ার ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর, চারটি মোটরসাইকেলে আগুন এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এতে তার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন।’
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন