শেখ হাসিনাকে ‘ফেরতের’ দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

শেখ হাসিনাকে ‘ভারত থেকে ফেরত আনার’ দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শুক্রবার (১ আগস্ট) কর্মসূচিকে সফল করতে দলটির ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন এবং সেখানে স্লোগান দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, “শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আমরা ১২ দলীয় জোটের পক্ষে ভারতীয় দূতাবাস ঘেরাও করবো। এই কর্মসূচিকে সফল করতে আজকে প্রস্তুতি সমাবেশ করেছি।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাগপা ছাত্রলীগ। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যায়।
এসময় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

