ভূমি দখল ও নির্যাতন বন্ধের জোর দাবি

সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবিতে শেরপুরে আদিবাসীদের সমাবেশ

বিশেষ সংবাদ

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধসহ ৯ দফা দাবিতে বগুড়ার শেরপুরে সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

শুক্রবার (০১ আগস্ট) বিকালে পৌর শহরের সান্যাল পাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

জাতীয় আদিবাসী পরিষদ, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবলু রুহী দাসের সভাপতিত্বে এবং দুর্জধন রবিদাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি বিমল রবি দাস।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শুভ্রত মালাকার।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে বিমল রবি দাস বলেন, “আমরা দেশের নাগরিক হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত ভূমিদস্যুদের দ্বারা উচ্ছেদ ও নির্যাতনের শিকার হচ্ছি। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ছে। অবিলম্বে ৯-দফা দাবি মেনে নিয়ে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে।”

এছাড়াও বক্তারা বলেন, “সমতলের আদিবাসীদের জমিজমা সুরক্ষার জন্য একটি স্বাধীন ভূমি কমিশন এখন সময়ের দাবি। এর মাধ্যমেই ভূমির বিরোধ নিষ্পত্তি ও আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব।” আদিবাসীদের ওপর চলমান নির্যাতন, হত্যা, ধর্ষণ, ভূমি দখল ও মিথ্যা মামলা বন্ধের জোর দাবি জানান।

- Advertisement -

সমাবেশে উত্থাপিত ৯ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জমিজমা জবরদখল ও উচ্ছেদ বন্ধ এবং দখল হওয়া জমি পুনরুদ্ধার, শিক্ষা ও চাকরিতে আদিবাসী কোটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, আদিবাসীদের ওপর সকল প্রকার নির্যাতন, হত্যা, ধর্ষণ ও মিথ্যা মামলা বন্ধ করা, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সকল সরকারি কমিটিতে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব সন্তোষ রাজভোর, শ্রীনাথ মাহোতো, দুলাল মাহাতো, সন্তোষ বর্মন, নির্মল বর্মন এবং নারী নেত্রীদের মধ্যে চন্দনা মালি, মিতা দে, রিতা রানী ও মমতা রানী প্রমুখ। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...