ডিবি অফিসে জোর করে আমাদের খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় : ছয় সমন্বয়ক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ডিবি অফিসে টানা কয়েক দিন থাকার পর বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে মুক্তি পেয়েছে বৈষম্যবিরোধী অন্দোলনের ছয় সমন্বয়ক। মুক্তির পর শুক্রবার (০২ আগস্ট) সকালে যৌথ বিবৃতি দিয়েছেন ছয় সমন্বয়ক।

বিবৃতিতে বলা হয়েছে, (গত ২৬জুলাই) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। তারা তিন সমন্বয়ক ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

- Advertisement -

পরের দিন ২৭শে জুলাই আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রাজধানীর সাইন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে তুলে নিয়ে আসা হয়। এরপর ২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসার দরর্জা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়।

মূলত আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই গত ১৯ জুলাই আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ‘নিরাপত্তা’র নামে আমাদের ছয় সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান হারুন রশিদ আমাদের নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি অফিমে রাখা হয়েছিল।

- Advertisement -

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান বলেন আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের এখান থেকে ছাড়া যাবে না। যারা নিরস্ত্র শিক্ষার্থী-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে আমরা কেউই নিরাপদে থাকতে পারি না। সরকারের নিকট আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না। আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার চাই।

আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ওই ভিডিও স্টেটমেন্টটি আমরা কেউ স্বেচ্ছায় দেইনি। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও’টি করা হয়। আমাদের সবাইকে ছেড়ে দেয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট প্রচার করা হয়। আমাদের
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা দেখা করতে আসলে, তাদের দেখা করতে দেওয়া হয়নি।

- Advertisement -

অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গণ-গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত (৩০ জুলাই) রাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে গ্রেফতার অবস্থায় অনশন কর্মসূচী শুরু করেন। পরবর্তীতে খবরটি জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন কর্মসূচি শুরু করেন।

তাদের অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলেও জানিয়েছেন এই ছয় সমন্বয়ক। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান আমাদের মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে গতকাল দুপুর দেড়টার দিকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত ৭দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারকে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...