কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল টাইগাররা
কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল টাইগাররা। সিলেট প্রথম টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ব্ল্যাক কাপসদের ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে এটাই বাংলাদেশের প্রথম জয় আর সবমিলিয়ে দ্বিতীয়। প্রথম জয় আসে দুই বছর আগে মাউন্ট মঙ্গুনই টেস্টে।
সিলেট টেস্টে ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের তোপের মুখে পরে ১৮১ রানেই গুটিয়ে যায় কিউইদের দ্বিতীয় ইনিংস। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম শিকার করেছেন ছয় উইকেট।
৫ম দিন সকালে যখন বাংলাদেশ কেবল তিন উইকেট দূরে দাঁড়িয়ে স্মরণীয় এক জয়ের। তখনও একটা দুর্দান্ত ক্যাচ নিয়ে পথ খুলে দেন তাইজুল ইসলাম। নাঈম হাসানের বলে সুইপ করতে যান বাংলাদেশের জন্য একমাত্র বাধা হয়ে থাকা কিউই ব্যাটার ড্যারিল মিচেল। তিনি ততক্ষণে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সুইপ করতে গিয়ে বল উপরে উঠে যায়, ডিপ স্কয়ার লেগে পেছন ফিরতে ফিরতে দুর্দান্ত এক ক্যাচ নেন তাইজুল।
তাকে ফেরানোর পর বাংলাদেশের জয় ছিল কেবলই সময়ের অপেক্ষা মাত্র। সেটি লম্বা হতে দেননি দুই ইনিংসেই উইলিয়ামসনকে ফেরানো তাইজুলই। এবার ২৪ বলে ৩৪ রান করে ফেলা টিম সাউদিকে ফেরান তাইজুল ইসলাম।
এর আগে কিউইদের বিপক্ষে এক জয়ের বিপরীতে ১৩ টেস্ট হেরেছিল বাংলাদেশ । ৩টি টেস্ট ড্র হয়েছিল। সিলেটের এই টেস্টে জিততে হলে ইতিহাসই গড়তে হতো কিউইদের। নিজেদের ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের বিপক্ষে। ৩২৪ রান তাড়া করে ১৯৯৪ সালে জিতেছিল নিউজিল্যান্ড এই ম্যাচে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। কিন্তু তা করতে বাধা হয়ে দাঁড়ায় টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ফলে ১৫০ রানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত-তাইজুলরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল
মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল
১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট
ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?
আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন