টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি

বিশেষ সংবাদ

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানালেন, ১৪ বছরের লম্বা পথচলার এই অধ্যায়ের ইতি টানছেন তিনি।

গত দুদিন ধরেই শোনা যাচ্ছিল, কোহলি নাকি বিসিসিআইকে আগেই নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে তিনি নিজে কিছু বলেননি। আজ এলো সেই আনুষ্ঠানিকতা।

ইনস্টাগ্রামে কোহলি লেখেন,‘ব্যাগি ব্লু ক্যাপটা পরার ১৪ বছর হয়ে গেল। আমি কখনো ভাবিনি এই ফরম্যাট আমাকে এতটা শিখাবে। টেস্ট ক্রিকেট আমাকে পরিণত করেছে, বারবার পরীক্ষা নিয়েছে। এমন অনেক মুহূর্ত ছিল, যা কেউ দেখে না, কিন্তু আমি সেগুলো বয়ে বেড়াই। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি যা দিতে পেরেছি, দিয়েছি। বিনিময়ে যা পেয়েছি, তা কল্পনারও বাইরে।’

২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। এরপর ১২৩টি ম্যাচে করেছেন ৯,২৩০ রান। ক্যারিয়ারে রয়েছে ৩০টি শতক, ৭টি ডাবল সেঞ্চুরি। গড় একসময় ৫০-এর ওপরে থাকলেও শেষদিকে কমে নেমেছে ৪৬.৮৫-তে। তার সর্বোচ্চ ইনিংস—২৫৪ রানের অপরাজিত মহাকাব্য।

আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এবার কোহলিও সরে দাঁড়ানোয় দলের অভিজ্ঞতা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

বিসিসিআই চাইছিলেন কোহলি যেন কিছুদিন সময় নেন, ভাবেন। তবে তিনি রোহিতের পথেই হাঁটলেন।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা ইনস্টাগ্রামে লেখেন,‘টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির প্রয়োজন। তাকে রাজি করানো উচিত। আমি বিশ্বাস করি, ওর গড় আবার ৬০ ছাড়িয়ে যাবে।’
তবুও সেই আবেদনেও মন গলেনি কোহলির।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...