অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় সাজেদুল ইসলাম (৩৬) নামে উপজেলা তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ধুনট উপজেলার নিমগাছি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Sponsored Link

পুলিশ জানায়, সাজেদুল ইসলাম উপজেলার নিমগাছি গ্রামের বাসিন্দা। তিনি চান মিয়া সরকারের ছেলে এবং ধুনট উপজেলা তাঁতী লীগের একজন সদস্য

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। অভিযোগ অনুযায়ী, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

Sponsored Link

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার