নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক ধর্ম শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া যুগল চন্দ্র পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র শীল ও পুষ্প রানী শীলের ছেলে। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মামলার অভিযোগে বলা হয়েছে, যুগল চন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্কুল ছুটির পর তিনি ওই বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে, প্রাইভেট পড়তে আসা ১৩ বছর বয়সী এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। গত ৩১ জানুয়ারি বিষয়টি ওই ছাত্রী তার মায়ের কাছে জানায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক যুগল চন্দ্রকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ওসি আব্দুল মান্নান বলেন, পাগলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, যুগল চন্দ্র বিদ্যালয়ের হিন্দু ধর্ম শিক্ষক। স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেফতার
বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জুলাই আন্দোলনে শিশুর মৃত্যু, এক বছর পর পুলিশের মামলা
আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে ঘিরে উত্তেজনা, চড়-থাপ্পড়-কিল-ঘুষি ও ধাওয়া
মুক্তি পেলেন নারায়ণগঞ্জে জেলা ছত্রদলের সাবেক সভাপতি জাকির খান
৮ মাসের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা গর্ভধারিণী মায়ের
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন