অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২০ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজের দুই সন্তানকে পাচারের উদ্দেশ্যে বিক্রির চেষ্টার অভিযোগে এক বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (পিবিআই)। এ ঘটনায় অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে

গ্রেপ্তাররা হলেন, শিশুদের বাবা মেজবাহ উদ্দিন, মানব পাচার চক্রের সদস্য এমদাদুল হক রাব্বানী (২৩) ও নুর-ই-নাসরিন (২৯)। এর মধ্যে মেজবাহ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Sponsored Link

পুলিশের নারায়ণগঞ্জ জেলা পিবিআই জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা একটি মামলার তদন্ত চলাকালে এই চাঞ্চল্যকর ঘটনার তথ্য বেরিয়ে আসে।

উদ্ধার হওয়া দুই শিশু হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি বুকস গার্ডেন এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন ও ঝর্ণা আক্তার দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে আরিয়ান এবং ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েত।

Sponsored Link

মামলার এজাহার অনুযায়ী, সাত বছর আগে মেজবাহ উদ্দিন ও ঝর্ণা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে, মেজবাহ বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্ত্রীর কাছ থেকে টাকার চাপ দিতেন এবং টাকা না দিলে সন্তান বিক্রির হুমকি দিতেন।

গত ২১ এপ্রিল পূর্বপরিচিত এমদাদুল হক রাব্বানীর সহায়তায় পরিকল্পিতভাবে দুই সন্তানকে বাসা থেকে নিয়ে যান মেজবাহ। পরে সন্তানদের মা জানতে পারেন, শিশুদের পাচারের উদ্দেশ্যে বিক্রির পরিকল্পনা চলছে। অনেক খোঁজাখুঁজির পর সন্তান না পেয়ে ১৩ মে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন তিনি।

Sponsored Link

তদন্তে পিবিআইয়ের বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে ১৩ মে রাতে সাভারের আড়াপাড়া এলাকা থেকে পাঁচ বছর বয়সী আরিয়ানকে উদ্ধার করা হয় এবং মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী কড়াইল বস্তি এলাকা থেকে এমদাদুল হক রাব্বানী এবং পল্লবী এলাকা থেকে নুর-ই-নাসরিনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ২৮ দিন বয়সী শিশু জুবায়েতকে উদ্ধার করা হয়।

Sponsored Link

পিবিআই জানিয়েছে, এমদাদুল হক রাব্বানী একটি সক্রিয় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারকে টার্গেট করে শিশু সংগ্রহ ও পাচারের কাজ করতেন।

তদন্তে আরও জানা যায়, মেজবাহ উদ্দিন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধিক বিয়েও করেছেন এবং টাকার বিনিময়ে সন্তান বিক্রির মতো ঘটনাতেও জড়িত থাকতে পারেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Sponsored Link

গ্রেপ্তারদের আদালতে হাজির করলে বিচারক এমদাদুল হক রাব্বানীর পাঁচ দিনের এবং নুর-ই-নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link