অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশের তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

Sponsored Link

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে ডিউটিতে যাওয়ার জন্য বের হয়েছিলেন আনিসুর রহমান। তালমিল এলাকায় পৌঁছানোর মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। নিহত পুলিশ সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link