বাহাত্তরের সংবিধান আর চায় না জেন-জিরা: সংসদে আবদুল হান্নান মাসউদ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : দেশের বর্তমান প্রজন্মের তরুণরা বা জেন-জিরা আর কোনোভাবেই বাহাত্তরের সংবিধান চায় না বলে মন্তব্য করেছেন আবদুল হান্নান মাসউদ। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

নিজেকে জেন-জিদের প্রতিনিধি দাবি করে এনসিপির এই সংসদ সদস্য বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া এই প্রজন্ম কেন তাদের ভোটাধিকার পায়নি, তারা সেই বঞ্চনার জবাব চায়।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, পূর্বপুরুষরা একাত্তরে রক্ত দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আমরা নতুন পতাকা ও মানচিত্র পেয়েছি। কিন্তু আমরা কি সত্যিই সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? তা তো পাইনি।

এর আগে আজ বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে হান্নান মাসউদ তার নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙন সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

নির্বাচনের সময় নিজের গাড়িবহরে হামলার ঘটনাও তিনি তুলে ধরেন। জুলাই গণঅভ্যুত্থানের বিবরণ দিয়ে তিনি সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, আমাদের রক্ত ঝরেছে বলেই আপনারা আজ প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো পদে বসেছেন।

অন্যদিকে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশকে আবারও সেই পুরোনো ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আরেকবার মাগুরার মতো কোনো উপনির্বাচন এ দেশে আয়োজন হবে না, তার নিশ্চয়তা কে দেবেন? সাধারণ মানুষ যেন নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারে, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এছাড়া নির্বাচন-পরবর্তী ভয়াবহ একটি সহিংসতার অভিযোগ সংসদে তুলে ধরেন তিনি। হান্নান মাসউদ জানান, শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে নির্যাতন করা হয়েছে। অথচ এই গুরুতর ঘটনার মামলা নিতে তিন দিন দেরি হয়েছে।

ঘটনার ৪২ দিন পার হলেও এখনো ডিএনএ প্রতিবেদন আসেনি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, সিভিল সার্জন প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী তা জানেন না। কারা এই ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে?

এ বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আইনের ব্যাখ্যা দেওয়া নয়, মূলত সেটি আইনমন্ত্রীর দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রীর বরং উচিত কোথায় কোথায় সন্ত্রাসীরা লুকিয়ে আছে, তাদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা।

পাশাপাশি বিরোধীদলীয় যেসব নেতাকর্মী রাজনৈতিক কারণে হত্যার শিকার হয়েছেন, তাদেরও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। উল্লেখ্য, আজকের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর খন্দকার আবু আশফাক ও আবদুল আজিজসহ আরও কয়েকজন এমপি বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...