মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

উত্তাল সাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

বিশেষ সংবাদ

উত্তাল সাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। ঘূর্ণিঝড়ে রূপ নিতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। তখন এটির নাম হবে মিধিলি। মিধিলি নামটি মালদ্বীপের দেওয়া।

ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের ফলে সাগর বিক্ষুব্ধ হয়েছে উঠেছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করছে।

ভারতের জলবায়ু বিজ্ঞানী আনন্দ দাস জানিয়েছেন, সমুদ্রের গভীর নিম্নচাপটি শুক্রবার (১৭ নভেম্বর) সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি ওইদিন বিকেলে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের মোংলা ও পটুয়াখালীর খেপু পাড়া এলাকার মাঝ দিয়ে স্থলভাগে ওঠে আসার আশঙ্কা রয়েছে।

অপরদিকে বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞানী মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশে পাশের কিছু এলাকায় নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে ঘনীভূত ও অগ্রসর হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি উত্তাল সাগর থেকে ধেয়ে আসছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬ টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল অঞ্চলে এবং সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী তারেক...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে অচেতন...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস...

তরুণদের হাতে নতুন বাংলাদেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

শেরপুরে আদালতের স্থিতিবস্থা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা (স্থিতিবস্থা)...

চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা...