বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, , টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকেঅস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

