দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

