সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

ভোরের আলো ফোটার আগেই রাজধানীতে নামে ঝড়বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। দেশের সব বিভাগেই পুরো সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। এ কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
রোববার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি আরও বলছে, দেশের সব বিভাগেই বজ্রপাতসহ ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন এলেও আকাশে মেঘের আধিক্য ও বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের অনুভূতি অনেক জায়গায় কমতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

