হাসপাতাল থেকে পরিবারসহ ছাত্রলীগ নেতা প্রিন্স কারাগারে

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার তাঁর পরিবারের সদস্য ও অন্য আসামিদেরও কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলায় প্রিন্সের পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরে রোববার দুপুরে তাঁদের সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, ভাই ফাহিম রাজা চৌধুরী ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, মা শাম্মী আক্তার পলি, বোন সাবরিনা চৌধুরী রূপকথা এবং তাঁর দুই বন্ধু।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। প্রিন্সসহ পরিবারের অন্য সদস্য ও তাঁর বন্ধুদেরও আসামির তালিকায় রাখা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই আসামিকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।
ওসি আরও বলেন, পরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা প্রিন্স ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ আটজনকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সুনামগঞ্জে রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশ সদস্য কারাগারে

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, বয়স বাড়িয়ে দেওয়া হয় মামলা

“পয়সা খাইবেন, কাম করবেন না: প্রকৌশলীকে ফোনে সরাসরি ধমক উপদেষ্টার

মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’ কারাগারে

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ছয়জনের মৃত্যু

