ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: ফুয়াদ কাজীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো: ফুয়াদ কাজী নলছিটি গ্রামের মো: মকবুল হোসেন কাজীর ছেলে।
গতকাল রবিবার (৭ জানুয়ারি) রাত দশটার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজনরা জানান, অজ্ঞাত দুর্বৃৃত্তরা ফুয়াদক কাজীকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান জেসমিন কাজী জানান, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে বাড়ি চলে যায়। ওই মিছিলে ফুয়াদ স্লোগান ধরেছিলো। বাড়ি ফেরার কিছুক্ষণ পরে খবর শুনি ফুয়াদকে কয়েকজন দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্কুলের সামনে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিল না। এ ঘটনা পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করছে।

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার বিষয়ে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
