অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যা, আটক ২

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর এলাকায় এক হামলার ঘটনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুর মৃত্যুতে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে একই উপজেলার কুট্টাকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো: আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

Sponsored Link

আটককৃতরা হলেন, মো.: হাতেম আলীর ছেলে মো: হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো: ফারুক মিয়া (২২)। তারা দুজনই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যা, আটক ২ এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, ৩১ ডিসেম্বর এ ঘটনায় শিশুর বাবা মো: আব্দুল মালেক বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link