বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহর জামিন নামঞ্জুর

বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহর জামিন নামঞ্জুর করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় ১টি বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট মামলায় আইনজীবীরা তার জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর জি. আর আদালতের বিচারক মো: ইকবাল আহম্মেদ সোহাগ এই আদেশ দেন। এদিন সকালবেলা কাশিমপুর কারাগার থেকে প্রিন্সকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। পরে আদালতে জামিন শুনানি শেষে আবার পুলিশি নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহর জামিন নামঞ্জুরের বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো: নূরুল হক জানান, আনোয়ারুল আজিজ টুটুল, শাজাহান কবীর সাজু, মাসুদ তানভীর তান্না, মাখন মল্লিক, বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট এম এ হান্নান খান, তোফায়েল আহমেদ সুজন ও কামরুল হাসান কিরণসহ প্রায় ২ ডজন আইনজীবী আসামির পক্ষে এ মামলার শুনানিতে অংশ নেন। কিন্তু জামিন মঞ্জুর করা হয়নি।
মামলার ফাইলিং আইনজীবী মো: আবুল কালাম আজাদ জানান, এই বছরের ৩০ অক্টোবর হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহেল আহমেদ ৩০ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
প্রিন্সের ছেলে সৈয়দ সেহরান ইমরান সংবাদমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর পল্টন থানার ১টি হয়রানিমূলক মামলায় ঢাকার বাড্ডা এলাকা থেকে বাবাকে আটক করা হয়। বর্তমানে প্রিন্সের বিরুদ্ধে ৪টি মামলা চলমান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

শেরপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: তারেক রহমান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
