মাদারীপুরের শিবচরে গুড়ের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরে গুড়ের কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদারীপুর জেলার শিবচরে ১টি বাড়িতে ভেজাল গুড় প্রস্তুত কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পরিচালিত একটি অভিযানে ভেজাল গুড় প্রস্তুত কারখানাটির সন্ধান পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোছা: জান্নাতুল ফেরদৌস। এসময় ভারতীয় এলসি গুড়, হাইড্রোজ,চিনি, ও কাপড়ের রং ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) তৈরি করা পনেরো মণ গুড় জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এ ঘটনায় মাদারিপুর কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের মো: হাসেম খাঁনের ছেলে মো: জয়নাল খাঁনকে মাত্র ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল জানান, মাদারীপুরের শিবচরে মো: জয়নাল খাঁনের নিজ বাড়িতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে পনেরো মণ ভেজাল গুড় জব্দ করে। জনস্বার্থে ভেজালবিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: জুয়েল মিয়া, শিবচর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হকসহ শিবচর থানার পুলিশ সদস্যরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
