রংপুরে প্রতারণার অভিযোগে আটক ২

রংপুরে প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করেছে পিবিআই। তথ্য ও প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাদের আটক করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার (এবিএম) মো: জাকির হোসেন।
তিনি আরও জানান, জলঢাকা উপজেলার মাস্টারপাড়ার কাঁঠালী এলাকার মৃত মো: জিয়াউর রহমানের ছেলে মো: জাকির হোসেন (২১) এবং সেই উপজেলার কাজীরহাট এলাকার মো: তবিবর রহমানের ছেলে মো: রবিউল ইসলাম (৩৯) কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৪৪টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা একটি প্রতারক চক্রের সদস্য। তারা অচেনা ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করে সিম ও বিকাশ/নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করে ভুয়া পরিচয়ে নানা লোভ দেখিয়ে কৌশলে বিভিন্নস্তরের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত।
রংপুরে প্রতারণার অভিযোগে আটকের বিষয়ে পুলিশ সুপার (এবিএম) মো: জাকির হোসেন বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ নগদ/বিকাশ একাউন্টের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রতারণা করে আসছিল। এই ১ম রংপুর পিবিআই তাদেরকে আটক করে। চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

