ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন হাছান মাহমুদ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানীর কাম্পালায় তাঁরা এ বৈঠক করেছেন।
১৯তম ন্যাম ও ৩য় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উগান্ডার কাম্পালায় ১৯তম জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় না বিষয় নিয়ে আলোচনা বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় ও দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। ড. হাছান মাহমুদের আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন তারা।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত পররাষ্ট্রমন্ত্রীর সফরেরসঙ্গী হিসেবে ১৯তম (ন্যাম) সম্মেলনে যোগ দিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

