ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হলেন চিত্রনায়ক ওমর সানী

ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হলেন চিত্রনায়ক ওমর সানী। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কাহিনী নিয়ে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে সিনেমা অপারেশন জ্যাকপট। সিনেমাটি বাংলাদেশ-ভারত মিলে পরিচালনা করছেন বাংলাদেশের মো: দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের শ্রী রাজিব বিশ্বাস। এতে ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী।
ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর লুকের ছবিও প্রকাশ করেছেন ওমর সানী। চরিত্রটি সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এই ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার, তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ জানাই এই সিনেমার প্রযোজক ও পরিচালককে।
সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে অপারেশন জ্যাকপট নামের এই অভিযানে চট্টগ্রাম ও চাঁদপুর, মোংলা সমুদ্রবন্দর ও নারায়ণগঞ্জে এক সঙ্গে গেরিলা অপারেশন পরিচালনা করা হয়েছিল।
এই অভিযানে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে এই সিনেমাটিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

