রাজধানীর বঙ্গভবনে মার্কিন নায়িকার সঙ্গে শাকিব খান

রাজধানীর বঙ্গভবনে মার্কিন নায়িকার সঙ্গে শাকিব খান। রাজকুমার সিনেমায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করতে ঢাকায় অবস্থান করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খান তার এই বিদেশি নায়িকাকে নিয়ে ফ্রেমবন্দী হয়েছেন বঙ্গভবনে। রবিবার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও অভিনেত্রী কোর্টনি কফি। সেখানেই এক ফ্রেমবন্দী হয়েছেন এই দুই তারকা।
রাজধানীর বঙ্গভবনে নয়া লুকে হাজির হয়েছেন নায়ক সাকিব খান। যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থিরচিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
স্থিরচিত্রটি ফেসবুকে একটি পোস্ট দিয়ে শাকিব লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন কোর্টনি কফিও।
জানা গেছে, আগামীকাল (১২ ডিসেম্বর) ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার’ মুভির শুটিং। এটি পরিচালনা করছেন প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি বলেন, ঢাকা, পাবনা এবং পরে যুক্তরাষ্ট্রে ছবিটির শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে।
প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক, প্রেম ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

