রামমন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মীয় রীতি অনুসারে পূজা-অর্চনার পর রামলালার মূর্তি উন্মোচন করা হয়েছে। রাষ্ট্রীয় মহাসমারোহে ভারতের সময় বেলা ১২টা ২০ মিনিটের দিকে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) হেলিকপ্টারে করে রামমন্দিরে এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। সেখানে ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা করেন নরেন্দ্র মোদি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
এরপর রামমন্দির এর গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। ভারতের বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ আচার্য ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে রামলালার ‘প্রাণ’ প্রতিষ্ঠা হয়। পঞ্চপ্রদীপে রামলালার আরতি ও পদ্মফুল হাতে পুজো করেন প্রধানমন্ত্রী মোদি। এর মধ্য দিয়ে রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অযোধ্যা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

