আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মো: জুলফিকার আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আব্দুল করিম পাশা বলেন, মাত্র দেড় বছর আগে ফিরোজ আলম জীবন জীবিকার তাগিদে আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে তার এক ছেলে, দুই মেয়ে, এবং স্ত্রী রয়েছে। দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষক ছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

