কিশোরগঞ্জের ভৈরবে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো: সাইদুর মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় ভৈরব উপজেলার চন্ডিবর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাইদুর মিয়া চন্ডিবর এলাকার মো: বাছির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বেশকিছু দিন ধরে বিদ্যুদের তার চুরির ঘটনা ঘটছে। রাত পোহালে দেখা যায় এলাকার কারো না কারো বাড়ির সার্ভিস লাইনের তার চুরি হয়েছে। শনিবার রাতের যেকোনো এক সময় সাইদুর নামে ওই যুবক মো: বাবুল মিয়ার বাড়ির মেইন লাইনের তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয় তার। সাইদুরের মরদেহের পাশে পড়েছিলো বিদ্যুতের তার কাটার বিভিন্ন সরঞ্জাম।

কিশোরগঞ্জের ভৈরবে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যুর বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
