নওগাঁয় নির্বাচনি সহিংসতা, নৌকা প্রার্থীর ৩ কর্মীসহ ৪ জন গ্রেফতার
নওগাঁয় নির্বাচনি সহিংসতা, নৌকা প্রার্থীর ৩ কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নওগাঁ-৪, মান্দা আসনের মৈনম বাজারে গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সহিংসতার ঘটনায় পৃথক মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে (এস আই) মো: আশিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় নৌকা প্রার্থীর ৭ জন সমর্থকের নাম উল্লেখ সহ আরো ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ সহিংসতার ঘটনায় নৌকা প্রার্থীর ৩ কর্মী ও সতন্ত্র প্রার্থীর ১কর্মীসহ মোট ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে হস্তান্তর করেছে থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক কাজী।
গ্রেফতারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন (২৮), আশিক মন্ডল (২৭), আনোয়ার হোসেন (৩৮) ও আব্দুল হান্নান (২৬)।
জানা গেছে, নওগাঁয় নির্বাচনি সহিংসতার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো: এসএম ব্রহানী সুলতান (মামুদ গামা) তার (ট্রাক প্রতীক) এর নির্বাচনি অফিস ও নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার ম্যানেজার শ্রী সুজন চন্দ্র বাদী হয়ে নৌকা প্রার্থীর ২৫ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্যদিকে একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২২ জন কর্মী-সমর্থক এর নাম উল্লেখসহ পূর্বক অজ্ঞাতনামা আরো ৮০-১০০ জনের বিরুদ্ধে একটি দায়ের মামলা করেছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থক মো: আব্দুল হান্নান। পৃথক মামলার পরপরই মান্দা থানা পুলিশের ১টি ইউনিট অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর ৩ জন কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ১জন কর্মীকে গ্রেফতার করেছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি
নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা
নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন