নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ্যকে প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে শহরের বাইপাস সড়ক এলাকায় সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহমেদ এবং প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে জেআরডিএম-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিশেষে পরিবেশবান্ধব জীবনযাপন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


